
আল্লামা ইবনু কায়্যিমিল জাওযিয়্যাহ (রহ.)
ফ্ল্যাপে লেখা কিছু কথা.....
৳ 265.00 Original price was: ৳ 265.00.৳ 212.00Current price is: ৳ 212.00.

সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি
Product Specification & Summary
আমাদের জীবনটা বড্ড সমস্যা সংকুল। এই জীবন কখনো যদি আমাদের সামনে বিপদের ঢালি নিয়ে হাজির হয়, আমরা ভেঙে পড়ি। ভেতরে ভেতরে গুড়িয়ে যাই। আমরা বুঝতে চেষ্টা করিনা যে, বহতা নদীর স্রোতের মতো জীবনের গতিপথ সরল এবং সোজা নয়; বরং তা সৃষ্টিগতভাবেই দুর্গম, বন্ধুর এবং কণ্টকাকীর্ণ। মুমিন ব্যক্তি মাত্রই বিশ্বাস করে যে, যত সংকটই আসুক না কেন, তা আল্লাহর পক্ষ থেকেই আসে। ফলে সে বিপদে পড়েও ক্ষোভ, হতাশা ও অস্থিরতা প্রকাশ করে না। বরং নিজের ভাষা ও আচরণ সংযত রাখে। কারণ, সে আল্লাহর প্রতি গভীরভাবে বিশ্বাসী। সে বিশ্বাস করে যে, মুমিনের জন্য বিপদ-আপদ নিয়ামতস্বরূপ। কারণ, এর দ্বারা গুনাহ মাফ হয়। বিপদে ধৈর্য ধারণ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট থেকে যথাযথ প্রতিদান পাওয়া যায়। তাই মুমিন বিপদে পড়লে আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটি করে। আল্লাহর কাছে নিজের অসহায়ত্বের কথা তুলে ধরে। সৃষ্ট জীব থেকে বিমুখ হয়ে এক আল্লাহর দিকে ফিরে আসে।
Name:
Category:
Edition:
ISBN
No of Page:
Language
Publisher
যেসকল লেখক ধর্ম, প্রেম, জীবন ও সৃষ্টিশীলতার মধ্যে অতি সূক্ষ্ম, তবে সুতীব্র ও অটুট একটি যোগসূত্র আবিষ্কারের চেষ্টা করেন, বাস্তবতার আঙিনায় দাঁড়িয়ে শৈল্পিক ও গতিময় ভাষায় সেই যোগসূত্রের প্রাসঙ্গিকতা ও যথার্থতা ব্যাখ্যা করেন, আকরাম হোসাইন সেই সারির একজন তরুণ লেখক। তার লেখনীতে আমরা ধর্ম, প্রেম, জীবন ও সৃষ্টিকর্মকে পরস্পরের পরিপূরক হিসেবে দেখতে পাই। একটি ছাড়া অপরটি যে কোনোμমেই পূর্ণাঙ্গ ও প্রাণবন্ত হতে পারে নাÑএধারণাটি আমরা তার রচনায় বিশ^াসের উচ্চতায় উন্নীত হতে দেখি। এ ছাড়াও শিশু, কিশোর ও যুবা-কেন্দ্রিক রচনায় আমরা লেখকের ভিন্ন একটি সত্তার সন্ধান পাই। আমরা গভীর বিস্ময়ে আবিষ্কার করি, ব্যক্তিজীবনে একজন নিভৃতচারী মানুষ হয়েও তিনি তার লেখকসত্তার দর্পণে অত্যন্ত নিপুণভাবে শুধু নিজেরই নয় বরং সমকালীন সকলের শৈশব, কৈশোর ও তারুণ্য, এককথায় জীবনের পটপরিবর্তন এবং শিক্ষা, বয়স ও পরিবেশকেন্দ্রিক চিন্তা ও অভিপ্রায়গুলো চিত্রিত করেন। অভূতপূর্ব দক্ষতার সঙ্গে সেগুলোর প্রকৃতি নির্ণয় করেন। এবং পরম মমতার সঙ্গে এই প্রাকৃতিক পরিবর্তনের পিছনের বিকার ও সৃজনশীলতা ব্যাখ্যা করেন। এভাবে আমরা তাকে μমেই প্রেম, ধর্ম, জীবন এবং জীবনের অচ্ছেদ্য একটি অংশ বিয়ে ও বিয়ে-পরবর্তী জটিলতায় তারুণ্যের নির্ভরযোগ্য আশ্রয় হিসেবে প্রতিষ্ঠিত হতে দেখি। এই প্রতিভাবান লেখক, ১৯৯২ সালের ১৯ নভেম্বর মানিকগঞ্জ জেলা আইড়মারা গ্রামের মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম জনাব আবদুল মান্নান। চার-ভাই বোনের মধ্যে তিনি কনিষ্ঠ।