
পিথাগোরাসের পাঠশালা
ফ্ল্যাপে লেখা কিছু কথা.....
৳ 240.00 Original price was: ৳ 240.00.৳ 192.00Current price is: ৳ 192.00.

সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি
Product Specification & Summary
বইটি মূলত গণিতবিদ পিথাগোরাসের বর্ণাঢ্য জীবন ও তার চিন্তাধারা নিয়ে লেখা। পিথাগোরাস কে ছিলেন? গণিতবিদ, দার্শনিক, নাকি একটি কাল্পনিক চরিত্র। পিথাগোরাস যদিও গণিতবিদ হিসেবে পরিচিত, গণিত ছাড়াও তিনি ছিলেন সংগীতস্রষ্টা ও ক্রীড়া প্রশিক্ষক, আবার আধ্যাত্মিক গুরুও। বার্ট্রান্ড রাসেল পিথাগোরাস সম্পর্কে বলেন, ‘অসাধারণ মেধাবীদের একজন, যিনি বিচক্ষণতা ও অবিচক্ষণতা উভয় ক্ষেত্রেই সমান গুরুত্বপূর্ণ।’ অর্থাৎ জ্ঞানী পিথাগোরাসের মাঝে বাস করতেন আরেকজন বোকা পিথাগোরাস। বাংলা ভাষায় পিথাগোরাসকে নিয়ে আংশিক আলোচনা হলেও সম্পূর্ণ একটি বই লেখা হয়নি। অথচ শুধু সংখ্যা নিয়ে কত মজার মজার চিন্তায় না তিনি করেছিলেন। গাণিতিক চিন্তার মতো তার জীবনও কম রহস্যময় নয়। এই বইয়ের মাধ্যমে পাঠক অন্য এক পিথাগোরাসের দেখা পাবেন।
Name:
Category:
Author:
Edition:
ISBN
No of Page:
Language
Publisher
মোহাম্মদ কায়েস ১৯৯২ সালের মার্চ মাসের ৫ তারিখ সন্দ্বীপ, চট্টগ্রামে জন্মগ্রহণ করেন । চট্টগ্রামের বিসিএসআইআর ল্যাবরেটরি উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করে পরবর্তীতে তিনি সিটি ইউনিভার্সিটি (ঢাকা, বাংলাদেশ) থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর উপর স্নাতক সম্পন্ন করেন । ডংহুয়া বিশ্ববিদ্যালয়ে (Donghua University, Shanghai, China) টেক্সাইল ইঞ্জিনিয়ারিং এর উপর মাস্টার্সে পড়াকালীন সময় তিনি ‘phosphorylated nano-cellulose and it’s applications’ এর উপর গবেষণায়রত ছিলেন । বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের North Carolina State University’তে পিএইচডিতে অধ্যায়নরত আছেন । তাঁর গবেষণার বিষয় Crystallization mechanism, mineralization, biomimicry, ইত্যাদি । গবেষণার পাশাপাশি তিনি ডংহুয়া বিশ্ববিদ্যালয় দ্বারা পরিচালিত ‘I-teach program’ এর সাথে তিন বছরের বেশী সময় ধরে জড়িত ছিলেন । এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হল চীনা শিশুকিশোরদের মাঝে ভিনদেশের সাহিত্য-সংস্কৃতির পরিচয় তুলে ধরা ।