
মার্ক্সের চিন্তার সারবত্তা
ফ্ল্যাপে লেখা কিছু কথা.....
৳ 700.00 Original price was: ৳ 700.00.৳ 560.00Current price is: ৳ 560.00.
Related Product

সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি
Product Specification & Summary
মার্ক্সের চিন্তার সারবত্তা মূলত মুহাম্মদ তানিম নওশাদের এগারোটি প্রবন্ধের সংকলন, যার সবগুলোই বিভিন্ন জার্নাল বা পত্রিকায় আগে প্রকাশিত হয়েছিল। এই প্রবন্ধগুলোর সব বিষয়ই মার্ক্সের চিন্তার জায়গা থেকে পর্যালোচিত। বাংলাদেশে মার্ক্সপাঠের সমস্যাকীর্ণ জায়গা হলো দুটি; প্রথমটি মূল জার্মান থেকে না পড়ার কারণে মার্ক্স ও এঙ্গেলসের ভুল ইংরেজি বা সেই ভুল ইংরেজির বাংলা তর্জমার দ্বারস্থ হওয়া; দ্বিতীয়টি মার্ক্স সরাসরি পাঠ না করেই মার্ক্সের নামে প্রচলিত পশ্চিমা অনেক ধারণা গলাধঃকরণ করা। এই বইতে লেখক মূল জার্মান থেকে মার্ক্স পাঠ করে তার ওপর ভিত্তি করে প্রবন্ধগুলো বিভিন্ন সময়ে লিখেছেন। মূলত ২০১৭ সাল থেকে এই প্রবন্ধগুলো লেখার কাজ তিনি শুরু করেন। আর এই বইতে একত্র করার আগে কিছু কিছু প্রবন্ধ সামান্য পরিবর্ধিতও হয়েছে। এখানে একটি কথা বলে নেওয়া জরুরি। সম্ভবত মার্ক্স ইংরেজি ভাষা শেখার আগে ফরাসি ভাষা শিখেছিলেন। যে-কারণে আর্থ-দার্শনিক পাণ্ডুলিপি: ১৮৪৪-এ আমরা দেখি, মার্ক্স অ্যাডাম স্মিথ ও ডেভিড রিকার্ডোর যে গ্রন্থসমূহ থেকে উল্লেখ করেছেন তা সেগুলোর মূল ইংরেজি থেকে নয়, সেগুলোর ফরাসি তর্জমা থেকে। ফলে লেখক মার্ক্সের ব্যবহৃত অ্যাডাম স্মিথ ও ডেভিড রিকার্ডোর বয়ান ফরাসি ও মূল ইংরেজি দুটোতেই পাঠ করেছেন। কোনো কোনো সময় যেসব ইংরেজি অনুবাদ তার কাছে প্রাঞ্জল ও মূল জার্মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মনে হয়েছে, সেখান থেকেও তিনি পাঠকদের সুবিধার জন্য উদ্ধৃতি দিয়েছেন।
Name:
Category:
Author:
Edition:
ISBN
No of Page:
Language
Publisher
কোচ কাঞ্চন। লেখক, উদ্যোক্তা ও হ্যাপিনেস কোচ। কেউ কেউ লেখার জন্য লেখেন, কিছু লেখক জীবনকে উপলব্ধি করে লেখেন। কোচ কাঞ্চন দ্বিতীয় জনরার লেখক; যিনি জীবনের কথা বলেন, জীবনকে নিয়ে ভাবার কথা বলেন। তার লেখনী প্রেরণা দেয়, আর সবচেয়ে বেশি দেয় বেঁচে থাকার এবং নিজেকে শত প্রতিকূলতা থেকে ঊর্ধ্বে তুলে ধরার শক্তি। অ্যাওয়ার্ড উইনিং উদ্যোক্তা, বাংলাদেশের স্বনামধন্য অর্গানিক ব্র্যান্ড ন্যাচারালস-এর ফাউন্ডার কোচ কাঞ্চন। দেশের গণ্ডি পেরিয়ে বিজনেসকে নিয়ে গেছেন বহির্বিশ্বে। বাংলাদেশি গ্লোবাল ব্র্যান্ড গড়ে তোলার মিশনে ছুটে চলেছেন দেশ-বিদেশে। তার ১৫ বছরের ব্যবসায়িক জীবনের অভিজ্ঞতার আলোকে রচিত বই বিজনেস ব্লুপ্রিন্ট। নিজের গল্প আর অভিজ্ঞতাকে অন্যের সাথে ভাগাভাগি করে নেওয়ার দুঃসাহসিক প্রয়াস থেকেই লেখক হিসেবে আত্নপ্রকাশ। শুরুটা হয়েছিল ‘রিস্টার্ট ইয়োর লাইফ’ দিয়ে। পাঠক এবং শুভাকাঙ্ক্ষীদের অভিভূত সাড়া, ভালোবাসায় লেখকরূপে নিয়মিত হওয়া। তারপর লিখলেন মাস্টারিং ইয়োর লাইফ। ‘বিজনেস ব্লুপ্রিন্ট’ তার তৃতীয় বই। লিখে আনন্দ পান। সবচেয়ে তৃপ্তি পান যখন কেউ তার লেখায় অনুপ্রাণিত হন, লাইফে ঘুরে দাঁড়ানোর মিশন হাতে নেন। কোচ কাঞ্চন বিশ্বাস করেন, ভালোবাসা ও সুখ ভিতরে রাখতে নেই, তাকে ছড়িয়ে দিতে হয়। এতে সুখের অনুভূতি আরো দৃঢ় হয়। লেখককে আরো জানতে চাইলে ডিজিটাল যুগে এটা খুবই সহজ। ‘Coach Kanchon’ লিখে গুগল, ফেসবুক, লিংকডইন কিংবা ইন্সটাগ্রাম যেখানেই সার্চ দিন, পেয়ে যাবেন আরো ডিটেইলস।