
ঝটপট রোবটিকস
ফ্ল্যাপে লেখা কিছু কথা.....
৳ 240.00 Original price was: ৳ 240.00.৳ 192.00Current price is: ৳ 192.00.

সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি
Product Specification & Summary
ঝটপট রোবটিকস বইতে আছে রোবটিকস সম্পর্কে শূন্য জ্ঞান থেকে শুরু করে ধাপে ধাপে এগিয়ে যাওয়ার হাতছানি। একবার শুরু করতে পারলে এ হাতছানি থেকে নিজেকে দূরে রাখা মুশকিল। বইটির আরো একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, এখানে সব সমস্যার সমাধান দিয়ে দেওয়া হয়নি, বরং কীভাবে নিজের বুদ্ধি খাটিয়ে সমাধান করতে হবে সে ব্যাপারে আলোকপাত করা হয়েছে। এর ফলে পাঠকের সমস্যা সমাধানে দক্ষতাও বাড়বে। ৭ বছর বা তার ঊর্ধ্বে যে-কেউ এ বই পড়ে রোবটিকসের জগতে যাত্রা শুরু করতে পারবে। হাতেকলমে ১০টি প্রোজেক্টের মাধ্যমে বইটি একজন পাঠককে রোবটিকসের জগতে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করবে। বইটি এমনভাবে লেখা হয়েছে যেন এটি একজন মেন্টর হিসেবে কাজ করে ও রোবটিকসের বিভিন্ন ধাপ পর্যায়ক্রমে শিখতে সহায়তা করে। পাশাপাশি, রোবট অলিম্পিয়াডের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মকানুন ও কীভাবে নিজেকে প্রস্তুত করতে হবে সে সম্পর্কে আলোচনা করে হয়েছে। রোবটিকস ও রোবট অলিম্পিয়াড নিয়ে বাংলায় অনবদ্য রিসোর্স এ বইটি।
Name:
Category:
Author:
Edition:
ISBN
No of Page:
Language
Publisher
মিশাল ইসলাম রোবটিক্স ও আইওটি নিয়ে কাজ করতে ভালোবাসেন। তিনি কম্পিউটার সার্ভিসেস লিমিটেডে আইওটি ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত ছিলেন। এরপর বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কে প্রোগ্রাম কোঅরডিনেটর হিসাবে যুক্ত হন। পরবর্তীতে তিনি ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশে আইসিটি কোঅরডিনেটর হিসাবে যুক্ত হন এবং বর্তমানে সেখানেই কর্মরত আছেন। এর পাশাপাশি তিনি বাংলাদেশ রোবট অলিম্পিয়াডে কোঅরডিনেটর হিসাবে যুক্ত আছেন এবং আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ দলের প্রধান মেন্টর হিসাবে কাজ করছেন। পাশাপাশি ইন্টারনেট অব থিংস কাউন্সিলের কাউন্সিল মেম্বার হিসাবে যুক্ত আছেন। মিশাল বই পড়তে ও ঘুরাঘুরি করতে পছন্দ করেন। ভারতীয় মিথলজির বিষয়ে বিশেষ ঝোঁক থাকায় প্রায়ই ঘুরে বেড়ান দেশের নানা প্রান্তে। মিশাল দেশের শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করতে যুক্ত আছেন বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতিতে একজন সমন্বয়ক হিসাবে। পাশাপাশি শিশু-কিশোরদের রোবটিক্সে আরও আগ্রহী করতে প্রশিক্ষক হিসাবে কাজ করেন মাকসুদুল আলম বিজ্ঞানাগারে।