download (1)

বুদ্ধদেব গুহর ছোট গল্প ১ম

ফ্ল্যাপে লেখা কিছু কথা.....

৳ 1,200.00

Related Product

34739669
বলাবাহুল্য
৳ 600.00
download (6)
দেশ সুবর্ণজয়ন্তী গ...
৳ 1,000.00
20426872
নির্বাচিত সরস গল্প
৳ 250.00

সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি

Product Specification & Summary

”বুদ্ধদেব গুহর ছােটগল্প” বইয়ের ফ্ল্যাপে লিখা কথা ‘বুদ্ধদেব গুহর ছােটগল্প’—এই শব্দবন্ধের মধ্যেই যেন লুকিয়ে আছে অপ্রতিরােধ্য এক চুম্বক । এমন মায়াময় আকর্ষণ, যা কিনা সব বয়সী পাঠক-পাঠিকাকেই করবে প্রলুব্ধ। তার কারণ, ছােটগল্প বলতে কখনও এমন কোনও লেখার কথা ভাবেন না বুদ্ধদেব গুহ, যার মধ্যে গল্প ব্যাপারটাই অনুপস্থিত। তিনি জানেন, এবং লিখিতভাবেও কবুল করেছেন যে, কোনও গল্প-উপন্যাসই নিছক বিশেষ কিছু নরনারীর কাহিনী নয়। যাদের নিয়ে গল্প, তারা প্রত্যেকেই আরও বহুর প্রতিভূ। তাদের মুখ দিয়ে, তাদের। আচার-আচরণের মধ্য দিয়ে, শুধু তাদেরই কথা শােনাতে চান না একজন সৎ লেখক, একই সঙ্গে তিনি তুলে ধরেন আরও অনেকের কথা । এক-একটি যুগের কথা, প্রজন্মের কথা, সময়-সমাজ পরিপার্শ্বের কথা । বুদ্ধদেব গুহ একথাও জানেন যে, মানুষের জীবনে নানারকম ঘটনা রােজই ঘটে এবং তটরেখার মতাে তা মুছেও যায় । সেইসব ঘটনাকেই চিরস্থায়ী আনন্দের, দুঃখের অথবা গভীর অনুভবের করে তােলে সাহিত্য । নিজের এই বিশ্বাস ও ধ্যানধারণাকে লেখার মধ্যেও ভারি সূক্ষ্মভাবে মিশিয়ে দেন তিনি। আর তাই, তাঁর প্রতিটি গল্প-উপন্যাস হয়ে ওঠে। বহুমাত্রিক এবং কোনও-না-কোনও দিক থেকে তাৎপর্যপূর্ণ। এইরকমই একগুচ্ছ সাম্প্রতিক গল্প নিয়ে এই সংকলন। দু-ডজনেরও বেশি গল্প এই বইতে। নানা মাপের, নানা স্বাদের, নানা রসের । এমনকী, ‘বোঁদেদা’ বা ‘গোঁসাঘর (প্রাঃ) লিমিটেড'-এর মতাে কৌতুকরঙীন বিপুলভাবে সমাদৃত গল্পগুলিও বাদ যায়নি। তবে হাসির গল্পই হােক, কিংবা রােম্যান্টিক গল্প, কিংবা হােক জীবনের আনন্দ-বেদনা অনুভব-উপলব্ধির খণ্ড মুহুর্তের জীবন্ত প্রতিচিত্রণ, বুদ্ধদেব গুহর গল্পের সব-ছাপানাে উদ্দেশ্যটি কখনও অস্পষ্ট থাকে না। উচ্চবিত্ত সমাজকে যেমন কাছ থেকে দেখার সুযােগ ঘটেছে তাঁর, মধ্যবিত্ত সমাজকেও তেমনই ভিতর থেকেই চেনেন তিনি। তাই এই দুই সমাজেরই অন্তঃসারশূন্যতা ও অসঙ্গতি, নব্য নগরসভ্যতার ইদুর-দৌড়ে সামিল হবার অন্ধ অপচেষ্টা, কৃত্রিম সাহেবিয়ানা, সম্পর্কের ফাটল, মূল্যবােধের বদল, মুখ আর মুখােশের দ্বন্দ্ব নানাভাবে ঘুরে-ফিরে দেখা দেয় তাঁর গল্পে। প্রকৃত-অর্থে সচেতন এক লেখকের মতাে এই দিকগুলাে সম্পর্কেই সাবধান করে দিতে চান তিনি। দেন নানান মােড়কে মুড়ে।

Name:

বুদ্ধদেব গুহর ছোট গল্প ১ম

Edition:

১১শ মুদ্রণ, ২০২২

ISBN

9788170660989

No of Page:

Language

Related Product

বলাবাহুল্য
দেশ সুবর্ণজয়ন্তী...
নির্বাচিত সরস গল...
অলৌকিক গল্পসমগ্র
এবারো বারো
মহানিষ্ক্রমণ
একের পিঠে দুই
এবারো বারো
উনিশ কুড়ির প্রেম...
৳ 250

Customer Also Bought

মহুল সুখার চিঠি
ঋজুদা সমগ্র ২
ঋজুদা সমগ্র ৫
ঋজুদা সমগ্র ৪
দশটি উপন্যাস
ঋজুদা সমগ্র ১
চাপরাশ
পুজোর সময়ে
মউলির রাত
সন্ধের পরে
ঋজুদা সমগ্র ৩
কোয়েলের কাছে
৳ 550
চাপরাশ
৳ 990
অন্য চোখে
একটু উষ্ণতার জন্...
মাধুকরী
সবিনয় নিবেদন
হলুদ বসন্ত
Scroll to Top