
ভূতের গলির লক্ষ্মী ভূত
ফ্ল্যাপে লেখা কিছু কথা.....
৳ 100.00 Original price was: ৳ 100.00.৳ 80.00Current price is: ৳ 80.00.

সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি
Product Specification & Summary
ছেলেবেলা থেকে ভূতের বাড়ি খুঁজে হয়রান। মহল্লার কতো বাড়িকে যে ভূতের বাড়ি বলে জানতাম। ঐ বাড়ির দিকে তাকাতামই চোখ বুঁজে। সামনে দিয়ে যাওয়ার সময় শরীর হিম হয়ে আসতো। শুধুই কি বাড়ি? কোনো কোনো পথের নামও যে ছিল ভূতের নামে। সেই পথে হেঁটে যাই কিংবা রিকশায়, পুরো পথ চোখ বুঁজেই থাকতাম। চোখ বুঁজে যেন ভূতেদের শরীর দেখতে পেতাম। কারো শরীর বাঁশঝাড়ের মতো। কেউ তালগাছ হয়ে হেঁটে আসছে যেন আমার দিকেই। শরীরে বাতাস ছুঁয়ে গেলেও ভাবতাম ভূত এসে আমাকে জাপটে ধরছে। বড়বেলায় ভূতকে শাস্তি দেবার জন্যই ঐ বাড়িগুলোতে ঢুঁ দেই। গর্জন করতে করতে ঢুকে পড়ি ভূতের গলিতেও। অবাক হই। ওমা একি, কোনোটাই তো ভয়ঙ্কর কেউ নয়। কামড়ে খাবে, ঘাড় মটকে দেবে এমন ভূত যে নেই কোথাও। সবাই যে..। হুম তোমাদেরকেও বলে রাখছি কোথাও কোনো দুষ্টু ভূত নেই। সব ভূত লক্ষ্মী!
Name:
Category:
Author:
Edition:
ISBN
No of Page:
Language
Publisher
অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে পথে নামা দশম শ্রেণীতে পড়তেই। সাংবাদিকতা তো অ্যাডভেঞ্চারই, তাই না? প্রতিদিন নতুন নতুন অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়। ভেসে থাকা মিথ্যে থেকে আড়ালের সত্য বের করে নিয়ে আসতে হয়। এই রহস্য অভিযান চলছে পচিশ বছর। পত্রিকায় আট বছর কাটিয়ে টেলিভিশনে কাজ শুরু ১৯৯৯-তে। একুশে টেলিভিশনের মাধ্যমে টেলিভিশন সাংবাদিকতা শুরু। তারপর এটিএন বাংলা, আরটিভি, সিএসবি নিউজ, দেশ টেলিভিশন, যমুনা টেলিভিশন হয়ে সময় টেলিভিশন। নিজের আনন্দের জায়গা এখনো লেখালেখিতেই। ছোটদের নিয়েই প্রথম বই তোমাদের প্ৰিয়জন । তারপর লেখা হয়েছে- বাংলাদেশের পথে পথে, গাছ বন্ধু, ফুল বন্ধু, চল যাই নদীর দেশে, ভূত অদ্ভুত, চল বড় হই, তোমরা সুন্দর হও, ১৯৭১ গল্প নয়। সত্যি, গল্প বড় টেলিভিশন। শিশু-কিশোরদের আন্দোলন "কৈশোর তারুণ্যের বই নিয়ে এখনকার ছুটে চলা। এছাড়া নাটক, সিনেমার পাণ্ডুলিপি লেখা হচ্ছে। চলছে। নিয়মিত কলাম লেখা এবং সময় সংলাপ নামে একটি অনুষ্ঠানের সঞ্চালনা।